{"product_id":"protichhaya","title":"Protichhaya","description":"শ্যামবাজারের কানাগলিটার মোড়ে  কৃষ্ণচূড়া   গাছটায় যখন ফুল ধরতো    হাফপ্যান্ট  ও  চটি পড়ে হাতে  কিছু বইখাতা গুছিয়ে  নিয়ে  স্কুল যাওয়ার পথে সেদিকে তাকিয়ে মনটা যেন কেমন কেমন করতো   - কিছু   বুঝতাম না, কেন কে জানে | সেটা ছিল পঞ্চাশের শতক  |  তারপর  জীবনের পথে পথে অনেক কৃষ্ণচূড়া , কনকচাঁপা , শিউলি আরো কত কি ফুটলো - বদলে গেলো চিন্তা  ভাবনা - বদলে গেলো স্থান কাল পাত্র |  পথের কোনো এক বাঁকে কলকাতাকে ফেলে রেখে জীবন ছুটলো দেশে বিদেশে উচ্ছ শিক্ষা আর উচ্চাকাঙ্ক্ষার বস্তা কাঁধে নিয়ে | কিছু তো জুটলো আর কিছু তো হারালো | এই সত্তোরোর্ধ্যে  বসে কিছু যেন হিসেব মিলছিলো না | তাই একদিন সেই কানাগলি খুঁজতে গিয়ে দেখি সে সব হারিয়ে গেছে বহুতল আর মল এর জঙ্গলে | তাই ভাবলাম সেই স্মৃতিটুকু  আর জীবনের ফেলে আসা কনকচাঁপা  আর শিউলির গন্ধটুকু ধরে রাখি কিছু বর্ণমালায় | এই বইয়ের উৎস সেখানেই |কারিগরি ও বিজ্ঞান  ভিত্তিক পেশা ও নেশাতে কখন যেন হারিয়ে গিয়েছিলো বাংলা সাহিত্য চর্চার আদপ কায়দাটাই |  জীবনের যে ছন্দ হারিয়ে গেছিলো আর যে দর্শন জীবন পথে অর্জন করেছি সে সব নিয়েই কিছু  গল্প আর  কবিতা দিয়ে সাজানো এই সংকলন |  জীবনের বিভিন্ন্য সময়ের অভিজ্ঞতা ও অনুভূতি প্রতিফলিত হয়েছে  গল্প ও কবিতা গুলির ছত্রে ছত্রে |  লেখক  লেখে নিজের তাগিদেই কিন্তু চেয়ে থাকে পাঠকের তৃপ্তির  পানে !","brand":"Ukiyoto Publishing","offers":[{"title":"Perfect Bound","offer_id":50369845068080,"sku":"9789357703420","price":6.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"Case Bound - PPC","offer_id":50369848115504,"sku":"9789357703376","price":8.0,"currency_code":"GBP","in_stock":true}],"url":"https:\/\/www.thegreatbritishbookshop.co.uk\/products\/protichhaya","provider":"The Great British Bookshop","version":"1.0","type":"link"}